বিশ্ববাংলা

চালু হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার

বন্ধ শ্রমবাজার চালুর বিষয়ে একমত হয়েছে মালয়েশিয়া ও বাংলাদেশ। বুধবার মালয়েশিয়ার জাতীয় সংসদ ভবনে দু’দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

বৈঠকে, মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম কুলাসেগারান ও বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ নিজ নিজ দেশের পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

সভা সূত্রে জানা যায়, চলতি বছরের ডিসেম্বরেই দেশটিতে কর্মী পাঠাতে আগ্রহী বাংলাদেশ। এর অংশ হিসেবে চলতি মাসে ঢাকায় আসছেন মালয়েশিয়ার একটি প্রতিনিধি দল।

এছাড়াও কর্মীদের অভিবাসন ব্যয় কমানো এবং কর্ম পরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এতে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, যুগ্ম-সচিব ফজলুল করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মো. আজিজুর রহমান, বিএমইটির পরিচালক মো. নুরুল ইসলাম

হাইকমিশনার মুহাম্মদ শহীদুল ইসলাম এবং কাউন্সিলর (শ্রম) মোহাম্মদ জহিরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button