চিকিৎসা করতে না পেরে মৃত্যু প্রর্থনা করেছেন মা

বরিশালের আগৈলঝাড়ায় একযুগ ধরে শিকলে বন্দি লিখন হাওলাদারের চিকিৎসা করতে না পেরে মৃত্যু প্রর্থনা করেছেন হতভাগ্য মা। দিনমজুর বাবা শাহজাহান একমাত্র ছেলেকে সুস্থ করতে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে সর্বস্ত্রটুকু হারিয়ে এখন নিঃস্ব।
তাই সরকারি ও সমাজের বিত্তবানদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন, লিখনের পরিবার ও স্থানীয়রা।
বরিশালের আগৈলঝাড়া উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের শাহজাহান হাওলাদারের একমাত্র ছেলে লিখন হাওলাদার। মানসিক ভারসাম্য হারিয়ে এক যুগ ধরে শেকল বন্দি অবস্থায় রয়েছেন। মানসিক ভারসাম্য হারিয়ে বাড়ি ও প্রতিবেশিদের ওপর একাধিকবার হামলা চালিয়েছে লিখন।
ছেলের চিকিৎসার জন্য দিনমজুর বাবা শাহজাহান নিজের সব সম্পত্তি বিক্রি করে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে, নিঃস্ব হয়ে গেছেন। বর্তমানে অর্থাভাবে কোন উন্নত চিকিৎসা করাতে পারছেন না তার পরিবার।
গত রমজানের শুরুতে লিখনের বাবা শাহজাহান হৃদরোগে আক্রান্ত হয়ে এখন শষ্যাশায়ী। অর্থাভাবে তারও সঠিক চিকিৎসা হচ্ছেনা। এ অবস্থায় বাবা ও ছেলের চিকিৎসা তো দূরের কথা, বর্তমানে তাদের পরিবারে তিন বেলা খাবারও জুটছে না।
এদিকে, লিখনের চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানান, গৌরনদী অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আঃ রব হাওলাদার।
সরকারের সহযোগীতায় ভারসাম্যহীন লিখন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবন ফিরে আসবে এমন প্রত্যাশা এলাকাবাসীর।



