বিশ্ববাংলা
পলাতক প্রবাসীরা নতুন করে প্রবেশের সুযোগ পাবে না

সৌদি আরবে কর্মস্থল থেকে পলাতক প্রবাসীরা নিজ দেশে চলে যাবার পর নতুন করে দেশটিতে প্রবেশ করার সুযোগ দেয়া হবে না, বলে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রনালয়। সৌদি গেজেটে প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।
দেশটির পাসপোর্ট অধিদফতরের জেনারেল হুঁশিয়ারি দিয়ে জানান, কর্মস্থল থেকে পালিয়ে যাওয়া শ্রমিকরা আটক হলে, ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা এবং ৬ মাসের জেল হবে।
পরে দেশে পাঠিয়ে দেয়া হলে, তারা কখনোই আর সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না। যদি কোন ব্যক্তি অবৈধ প্রবাসীদের পরিবহন, চাকরি ও বসবাসের ব্যবস্থা করে, তাকে আইন অনুযায়ী দণ্ডিত করা হবে।
এ ছাড়াও শ্রমিক নিয়োগ বিষয়ক সংস্থাগুলোকে সতর্ক করে দিয়ে জানানো হয়েছে, অবৈধ প্রবাসীদের নিয়োগ দিলে তাদের ১ লাখ সৌদি রিয়াল জরিমানা ও পাঁচ বছরের জন্য নিয়োগ বন্ধ করা হবে।



