বিশ্ববাংলা

মোজাম্বিকে চিকিৎসাধীন বাংলাদেশির মৃত্যু

আফ্রিকার দেশ মোজাম্বিকে চিকিৎসাধীন অবস্থায় নুরুল আবরার নামে এক বাংলাদেশি মারা গেছেন।

জানা যায়, স্থানীয় সময় রোববার দেশটির গুরু ডিস্ট্রিকে নিজ বাসায় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন আবরার। তাকে স্থানীয় নামপুলা সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করার পর, মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই বাংলাদেশি।

বর্তমানে তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নুরুল আবরারের বাড়ী, চট্টগ্রামের লোহাগড়া উপজেলার চুনতি ইউনিয়নে। তার পিতার নাম কাবুল আবরার।

সংশ্লিষ্ট খবর

Back to top button