বাংলাদেশরাজনীতিশোক সংবাদ

পারিবারিক কবরস্থানে সমাহিত হবেন মইন উদ্দীন খান

মুক্তিযোদ্ধা পার্লামেন্টারিয়ান ও জাসদের একাংশের সভাপতি মইন উদ্দীন খান বাদল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বৃহস্পতিবার সকালে ভারতের ব্যাঙ্গালুরুর নারায়ণ হৃদরোগ রিচার্স ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর। মইন উদ্দীন খান বাদলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুই বছর আগে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে মঈন উদ্দীন খান বাদল গুরুতর অসুস্থ ছিলেন। পাশাপাশি তার হৃদরোগের সমস্যাও ছিল। গত ১৮ অক্টোবর থেকে বেঙ্গালুরুর নারায়ণ হৃদরোগ রিচার্স ইনইস্টিউট অ্যান্ড হাসপাতালে প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির তত্ত্বাবধানে ছিলেন তিনি।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি জন্ম নেন মঈন উদ্দীন খান বাদল। তিনি চট্টগ্রাম ৮ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বর্তমান সংসদের একজন সদস্য, দশম জাতীয় সংসদেও ছিলেন তিনি। সংসদীয় কার্যক্রমে সোচ্চার ও সক্রিয় ছিলেন জাসদের এ নেতা।

ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে আসা বাদল ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। চট্টগ্রাম বন্দরে সোয়াত জাহাজ থেকে অস্ত্র খালাস প্রতিরোধের অন্যতম নেতৃত্বদাতা ছিলেন বাদল।

মইনউদ্দিন খান বাদলের মরহেদ দেশে আনার প্রক্রিয়া শুরু চলছে, তাকে পারিবারিক কবরস্থানে দাফন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মাসুদ সুমন / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button