দেশবাংলা

গোপালগঞ্জে সবুজে ছেয়ে গেছে ৫ সহস্রাধিক ঘের পাড়

গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার বিভিন্ন গ্রামে অন্তত ৫ সহস্রাধিক ঘের পাড়ে গড়ে তোলা হয়েছে সবজি ক্ষেত। এলাকার কৃষকেরা একদিকে যেমন ঘেরে মৎস্য চাষ করছেন, আবার ঘেরপাড়ে করছেন সবজি চাষ।

এসব ঘেরপাড় সবুজে সবুজে ছেয়ে গেছে। গাছে গছে শত শত লাউ ধরেছে। টমেটোর ক্ষেত দেখলে যে কারো চোখ জুড়িয়ে যাবে। সবজি চাষ করে কৃষকেরা ভালই আছেন। এ অঞ্চলের এক সময়কার দরিদ্র কৃষকেরা দিন দিন হয়ে উঠছেন স্বাবলম্বী।

গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার বিস্তৃর্ন এলাকা নিম্মাঞ্চল। এখানে রয়েছে ৫ সহস্রাধিক মৎস্য ঘের।এসব ঘেরের পাড়ে চাষ হয় বিভিন্ন প্রকারের সবজি। বছরের একটি দিনও ফাঁকা থাকে না, এইসব ঘের পাড়। এজন্য কৃষকদের দিন রাত পরিশ্রম করতে হয়।

মৌসুম অনুযায়ী তারা সবজি চাষ করে থাকেন। বর্তমান ঘের পাড়ে লাউ আর টমোটো চাষ করেছেন কৃষকেরা। ফলন হয়েছে বেশ। বাজারে দামও ভালো পাচ্ছেন কৃষকরা।

আর কিছুদিন পরেই এসব ঘের পাড় থেকে বাজারে আসবে বরবটি, উচ্ছে, কুশি, মিষ্টি কুমড়া, ঢেঁড়শ, পুঁইশাক। পুকুরে মাছ চাষ আর পাড়ে সবজি চাষ করে এসব এলাকার কৃষক জীবন যুদ্ধে জয়ী। তাদের অর্থনৈতিক স্বচ্ছলতা বৃদ্ধি করেছে ঘের পাড়ে সবজি চাষ।

সবজি চাষ করে এলাকার কৃষকেরা ভালই আছেন। সংসারের স্বচ্ছলতা ফিরিয়ে এনেছেন তারা। এ অঞ্চলে এক সময়কার দরিদ্র কৃষকেরা দিন দিন হয়ে উঠছেন স্বাবলম্বী।

ঘের পাড়ে উৎপাদিত লাউ, উচ্ছে আর টমেটো ইতোমধ্যে জেলার বাজার গুলোতে আসতে শুরু করেছে। কৃষকেরাও ভাল দাম পাচ্ছেন বলে জানালেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রমেশ চন্দ্র ব্রক্ষ্ম।

এ অঞ্চলের কৃষকেরা অনেকটা নিজেদের প্রয়োজনে নিজেরাই তাদের ভাগ্য বদলাতে পেরেছেন। প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা পেলে তারা দেশের অর্থনেতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবে বলে মনে করছেন কৃষকেরা।

সৈয়দ আকবর হোসেন, গোপালগঞ্জ

সংশ্লিষ্ট খবর

Back to top button