বিশ্ববাংলা

আবারো দেশে ফিরলেন ৯৬ শ্রমিক

সৌদি সরকারের ধরপাকড়ের শিকার হয়ে, বৈধ আকামা থাকার পরও, শূন্য হাতে আবারো দেশে ফিরলেন ৯৬ শ্রমিক। বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের তথ্যনুযায়ী, চলতি বছর দেশে ফিরেছেন প্রায় ২১ হাজার শ্রমিক।

বুধবার রাতে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা। অন্যান্য দিনের মতো, এসব কর্মীদের তাৎক্ষণিক প্রবাসীকল্যাণ ডেস্কের সহযোগিতায়, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম খাবারসহ, জরুরি সহায়তা দেয়।

ফেরত আসা কর্মীরা জানান, বৈধ আকামা থাকার পরও, কর্মস্থল ও নামাজ পড়তে যাবার পথে, পুলিশ ধরে নিয়ে লুঙ্গি পরা অবস্থায়, দেশে ফেরত পাঠি‌য়ে দিয়ে‌ছে তাদের।

সংশ্লিষ্ট খবর

Back to top button