বিশ্ববাংলা

আফ্রিকায় ডাকাতের দেয়া আগুনে বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের দেয়া আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় রহিম খান নামে এক বাংলাদেশির মৃত্যুর হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশটিতে সন্ত্রাসী ও ডাকাত দলের হাতে বিভিন্নভাবে প্রাণ হারালেন ৪৯ বাংলাদেশি।

জানা যায়, গত ২১ অক্টোবর জোহানেসবার্গের অরেঞ্জ ফার্মে ডাকাতি শেষে, দোকানে আটকে রেখে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়, অস্ত্রধারী ডাকাতদল। এতে, গুরুতর আহত হন রহিম খান।

তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ ১৬ দিন চিকিৎসাধীন থাকার পর, বুধবার রাতে মারা যান তিনি। তার বাড়ী, মাদারীপুরের শিবচর উপজেলায়।

এদিকে, গত মঙ্গলবার দেশটির কাল্টুন ভিলে ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি করার সময়, ডাকাত দলের অতর্কিত গুলিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মামুন নামে এক  বাংলাদেশী। তার বাড়ী, নরসিংদী জেলায়।

সংশ্লিষ্ট খবর

Back to top button