দেশবাংলা
বিপুল অঙ্কের ঘুষের অর্থসহ নজরুলকে আটক

চট্টগ্রামে ভুমি অধিগ্রহণ শাখার অঘোষিত নিয়ন্ত্রক নজরুলকে ঘুষের প্রায় ৮ লাখ নগদ টাকা ও ৯০ লাখ টাকার চেকসহ আটক করেছে দুদক।
বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর শপিং কমপ্লেক্স থেকে তাকে আটক করা হয়। দুদক চট্টগ্রামের উপ-পরিচালক রতন কান্তি দাশ জানান, গোপন সংবাদ পেয়ে দুদক টিম শপিং কমপ্লেক্সে নজরুলের দোকানে অভিযান চালায়।
এসময় তার কাছ থেকে নগদ প্রায় ৮ লাখ টাকাসহ প্রায় কোটি টাকার চেক এবং অধিগ্রহন শাখার কয়েকশ ক্ষতিপূরণ আবেদনকারীর ফাইল উদ্ধার করে।
গ্রেফতারকৃত নজরুলকে ২০১৭ সালে দূর্নীতির অভিযোগে জেলার ফটিকছড়ি উপজেলায় চেইনম্যান হিসেবে শাস্তিমুলক বদলি করা হয়।
কিন্তু সেখানে অফিস না করে ঊর্দ্ধতন কর্মকর্তাদের সাথে যোগসাজসে চট্টগ্রাম ভুমি অধিগ্রহণ শাখা নিয়ন্ত্রণ করতো।



