দেশবাংলা

পাবনায় বন্ধ হয়ে গেছে শতাধিক পাট ক্রয় কেন্দ্র

ব্যবসায়িক মন্দায় পাবনায় বন্ধ হয়ে গেছে শতাধিক পাটক্রয় কেন্দ্র। মধ্যস্বত্তভোগীদের অপতৎপরতা এবং পাটকলগুলো ঠিকমত বকেয়া পরিশোধ না করায় এ সংকট সৃস্টি হয়েছে বলে দাবি, পাট ব্যবসায়ীদের। এ কারণে পাটের ন্যায্য মূল্য থেকেও বঞ্চিত হচ্ছ্নে কৃষকরা।

একসময় পাবনা বেড়া উপজেলা সদরেই ছিল দেশের অন্যতম বৃহৎ পাটের বাজার। নামে পাটপট্টি হলেও মাত্র দেড় যুগের ব্যবধানে বন্ধ হয়ে প্রায় সবকটি পাটের গুদাম। কোনো রকমে টিকে আছে দু-একটি।

একই অবস্থা জেলার আতাইকুলা, বনমগ্রাম, চিনাখড়া, কাশিনাথপুর, চাটমোহরের পাটের বাজারেও। এ কারণে বেকার হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন অনেক পাট শ্রমিক। পাটকলগুলো ঠিকমত বকেয়া পরিশোধ না করায় বন্ধ হয়ে গেছে প্রায় সবকটি পাট গুদাম।

পাট ব্যবসার এ করুন অবস্থায় বিজেএমসিসহ পাটকল গুলোকে দায়ী করছেন স্থানীয় পাট অধিদপ্তরের কর্মকর্তা হাজ্জাজুর রশীদ।

জেলাপাট ব্যবসায়ী সমিতির হিসেবে জেলায় পাটকলগুলোর কাছে ব্যবসায়ীদের বকেয়ার পরিমান প্রায় দেড়শ কোটি টাকা।

এস এম আলম, পাবনা প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button