বেগুনে অতি মাত্রায় কীটনাশক ব্যবহারের অভিযোগ

টাঙ্গাইলের ১২টি উপজেলাতেই বাড়ছে বেগুনের আবাদ। এসব বেগুন ট্রাক ভরে প্রতিদিনই চলে যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। তবে অভিযোগ উঠেছে পোকা দমনে সম্প্রতি অতি মাত্রায় কীটনাশক ব্যবহার করা হচ্ছে। এসব দেখার বা নিয়ন্ত্রণ করার যেন কেউ নেই।
চলতি মৌসুমে টাঙ্গাইলে দুই হাজার ৬৮১ হেক্টর জমিতে বেগুনের আবাদ হয়েছে। জেলার ১২টি উপজেলায় বেগুনের আবাদ হয়। তবে মধুপুর, ঘাটাইল ও সখীপুরের বিভিন্ন এলাকায় সবচেয়ে বেশি জমিতে আবাদ হয় বেগুন।
প্রতিদিনই ট্রাক ভরে বেগুন চলে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। এসব ক্ষেতে এক সময় সেক্স ফেরোমন ট্যাপ ব্যবহার করা হলেও, এখন কোথাও তা ব্যবহার করা হচ্ছে না।
সরাসরি বিষাক্ত কীটনাশক ব্যবহার করা হচ্ছে। অভিযোগ উঠেছে এ নিয়ে কারও কোন দায় নেই।
তবে কৃষি বিভাগ বলছে, বেগুন আবাদে কৃষকদের সেক্স ফেরোমন ট্রাপ ব্যবহারসহ নানা প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হচ্ছে।
এদিকে, চলতি মৌসুমে কৃষক বেগুনের ভাল দাম পেয়েছেন। এসব এলাকার মাটি বেগুন চাষেরও অত্যন্ত উপযোগী। সঠিক পরিচর্যা ও গুনগত মান বজায় রাখা হলে এসব এলাকার বেগুন বিদেশেও রপ্তানী করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মো: রুবেল মিয়া, টাঙ্গাইলের বাসাইল ও সখীপুর প্রতিনিধি



