দেশবাংলা
গাজীপুরে শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার

গাজীপুরের শ্রীপুর থেকে আরিফুল ইসলাম নামে এক কারখানা শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে কড়াইতলা কলা বাগানে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত আরিফ স্থানীয় মিতালী টেক্সটাইলে চাকরী করতেন। তার বাড়ি কুমিল্লার উলিপুর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে গলাকেটে হত্যার পর ফেলে গেছে দুবৃর্ত্তরা।
এসময় লাশের পাশ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়।



