দেশবাংলা
গাজীপুরের কুদাব এলাকায় ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন

গাজীপুরে সিটি কর্পোরেশনের বিভিন্ন রাস্তা প্রশস্তকরণ কাজে ক্ষতিপূরণ না দিয়ে স্থানীয় বাসিন্দাদের স্থাপনা, ঘরবাড়ি, দোকানপাট ভেঙে ফেলার প্রতিবাদে এবং দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে গাজীপুর সিটি কর্পোরেশনের কুদাব এলাকার এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় স্থানীয় শতাধিক মানুষ ব্যানার ও ফেস্টুন হাতে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে প্রতিবাদ জানায়। ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে হাজারও এলাকাবাসী অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, রাস্তা প্রশস্তকরণ বা সিটির উন্নয়নে আমাদের কোনো বাধা নেই। তবে, উন্নয়ন করতে গিয়ে সাধারণ মানুষের ক্ষতি হবে এটা সিটি কর্পোরেশনকে দেখতে হবে এবং তাদের ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে।



