বিশ্ববাংলা
সহকর্মীদের প্রচেষ্টায় দেশে আসছে প্রবাসীর লাশ

সৌদি আরবের, আদ ওয়া আল হাদি আল ইয়ামি কোম্পানির মার্কেটিং ম্যানেজার শাখাওয়াত হোসেন ও সুপারভাইজার মেহেদী হাসান কাওসারের প্রচেষ্টায় মাত্র ১৪ দিনে দেশে আসছে কামাল হোসেনের মরদেহ।
এরই মধ্যে কোম্পানির পক্ষ থেকে কামালের সব ধরণের পাওনা বুঝিয়ে দেয়া হয়েছে। সৌদি আরবে কামাল হোসেনের পরিবারের পক্ষ থেকে নমিনি সুমন মিয়া কোম্পানির চেক গ্রহণ করেন।
প্রাপ্য টাকা পেতে সহায়তা করায়, জেদ্দা বাংলাদেশ কনসুলেটের আইন সহকারী মোমিনুল ইসলাম ও কোম্পানির মালিককে ধন্যবাদ জানিয়েছেন কোম্পানিতে কর্মরত বাংলাদেশীরা।
ভাগ্য পরিবর্তনের আশায়, ১৮ মাস পূর্বে দেশটিতে যাবার পর উক্ত কোম্পানিতে নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন এই বাংলাদেশি।
কামাল হোসেনের বাড়ী গাজীপুরের কাপাসিয়া উপজেলার গাগাড়িয়া গ্রামে। তার পিতার নাম নূর উদ্দিন। গত ২৪ অক্টোবর জেদ্দায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।



