দেশবাংলা
টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ

ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাব ও বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এতে দ্বীপটিতে রাত্রীযাপনকারী প্রায় এক হাজার পর্যটক আটকা পড়েছেন।
তবে জেলা প্রশাসন বলছে, আটকেপড়া পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এ রুটে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে এবং সেখানকার পর্যটকদের নিয়মিত খোঁজ খবর নেয়া হচ্ছে। আবহাওয়া স্বাভাবিক হলে ফের জাহাজ চলাচল শুরু হবে।
গত ১ নভেম্বর থেকে এ রুটে তিনটি পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়। মৌসুমের শুরুর দিকে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের আনাগোনা শুরু হতে না হতেই বৈরী আবহাওয়া তৈরি হয়েছে।
ফলে শুক্রবার থেকে জাহাজ চলাচল বন্ধ রাখায় দ্বীপটিতে আটকা পড়েন প্রায় এক হাজার পর্যটক।



