
প্রবল বেগে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আজ সন্ধ্যায় উপকূলীয় অঞ্চলে ১০০ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একে কেন্দ্র করে উপকূলীয় অঞ্চলে নেয়া হয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থা। ঘূর্ণিঝড় মোকাবেলায় খোলা হয়েছে কন্ট্রোল রুম।
প্রবল বেগে ধেয়ে আসা ঘূর্ণিঝড় বুলবুল আজ সন্ধ্যায় উপকূলীয় অঞ্চলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। এর সম্ভাব্য ক্ষতি মোকাবেলায় চাঁদপুরে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। জরুরী অবস্থা মোকাবেলায় খোলা হয়েছে কন্ট্রোল রুম।
এদিকে, বরগুনায় খোলা হয়েছে সাইক্লোন শেল্টার, প্রস্তুত রয়েছে মেডিক্যাল টিম সহ নানা স্বেচ্ছাসেবী সংগঠন।
চট্টগ্রামের বাশখালি, সন্দ্বীপ, মিরসরাইসহ উপকূলীয় এলাকার লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। কক্সবাজারেও নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
এদিকে ঘূর্ণিঝড় আঘাত হানলে ক্ষতি কমিয়ে আনার জন্য সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন।
অন্যদিকে ঘুর্নিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় ভোলায় জেলা প্রশাসন পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক প্রস্ততি। খোলা হয়েছে ৬৬৮টি আশ্রয় কেন্দ্র।
আরমান কায়সার, বাংলা টিভি



