প্রধানমন্ত্রীবাংলাদেশ

‘প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বর্তমান সরকার সর্বদা প্রস্তুত’

ঝড়, বন্যা, জলোচ্ছাস বা যেকোন ধরনের প্রাকিতিক দুর্যোগ মোকাবেলায় বর্তমান সরকার আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করে জানমালের নিরাপত্তা এবং দুর্যোগ পরবর্তী ক্ষতিগ্রস্তদের পূর্নবাসনে বর্তমান সরকার সব সময় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় শ্রমিক লীগের ১২তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জাতীয় শ্রমিক লীগের সম্মেলনে উপলক্ষ্যে সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকেন সংগঠনটির নেতাকর্মীরা। জাতীয় সংগীতের মাধ্যমে শ্রমিক লীগের সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে পায়রা আর বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সরকারের ধারাবহিকতা আছে বলেই মুক্তিযুদ্ধের চেতনায় দেশ আজ এগিয়ে যাচ্ছে। শান্তি, উৎপাদন এবং উন্নয়ন এ তিনটি বিষয় মাথায় রেখে সরকার শ্রমিক উন্নয়নে কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।

এ সময়, ঝড়, বন্যা, জলোচ্ছাস বা যেকোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকার প্রস্তুত এবং সক্ষম বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় আন্দোলনের নামে পাবলিক বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে ভবিষ্যতে সরকারি অর্থায়ন বন্ধ করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী।

আর্থ সামাজিক প্রেক্ষাপটে দেশের সমৃদ্ধি অর্জনে পুরুষদের পাশাপাশি নারী উদ্যোক্তা গড়ে তোলার গুরুত্বারোপ করেন শেখ হাসিনা।

শাহরিয়ার রাজ, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button