
ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় সরকার সকল প্রস্তুতি ইতোমধ্যে নিয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান। উপকূলীয় ৩ লাখ বাসিন্দাকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে আনা হয়েছে বলেও জানান তিনি।
শনিবার দুপুরে সচিবালয়ে র্ণিঝড় বুলবুল মোকাবেলায় আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনার সমন্বয় কমিটির অনুষ্ঠিত সভায় এসব কথা জানান, দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো.এনামুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি তাজুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব।
ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় সরকারের সার্বিক প্রস্তুতির কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মো. এনামুর রহমান।
এ সময়, উপকূলীয় এলাকার মানুষকে ইতিমধ্যে আশ্রয় কেন্দ্র নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী।
উপকূলীয় ১৩টি সংশ্লিষ্ট জেলার কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করে তাদের কর্মস্থলে উপস্থিত থাকার পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীকে অফিসে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।
হাকিম মোড়ল, বাংলা টিভি



