দেশবাংলা

জয়পুরহাটে মালিক-শ্রমিকদের নিয়ে কর্মশালা

জয়পুরহাটে সড়ক পরিবহন আইন-২০১৮ সংক্রান্ত গণসচেতনতা বৃদ্ধির জন্য নসিমন, করিমন ভডভডি শ্রমিক সমবায় সমিতি, মালিক-শ্রমিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে জয়পুরহাট খাদ্য গোডাউনের পাশে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির।

জেলা নসিমন, করিমন ভডভডি শ্রমিক সমবায় সমিতির সভাপতি দেওয়ান মোস্তাকুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, ট্রাফিক ইন্সপেক্টর জামিরুল রহমান,জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ শাহরিয়ার খান

জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব নন্দলাল পার্শী ও জেলা নসিমন, করিমন ভডভডি শ্রমিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বাবুসহ অন্যরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button