দেশবাংলা

বেগমগঞ্জে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা ও ফ্রি ঔষধ বিতরণ

‘শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ’ এ প্রতিপাদ্যে কমিউনিট ক্লিনিকের উদ্যোগে নোয়াখালীর বেগমগঞ্জে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা ও ফ্রি ঔষধ বিতরণ করা হয়েছে

শনিবার সকালে উপজেলার জয়নাল আবেদীন মেমোরিয়াল একাডেমীতে এ পরীক্ষার আয়োজন করা হয়।

গ্লোব ব্যায়টিক্যালের চেয়ারম্যান হারুনুর রশিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ।

এসময় প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা প্রফেসর মোদ্দাচ্ছের আলী, স্বাস্থ্য উপ-সচিব রফিকুল ইসলাম,ক্লিনিক সমন্বয়কারী শাহানা পারভিন, সিভিল সার্জন মোমিনুর রহমান, ডাক্তার মাহবুবুর রহমান ও গ্লোব পরিচালক খালেদ সাইফুল্যাসহ অন্যরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button