দেশবাংলা
‘স্বল্প মূল্যে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো হবে’

স্বল্প মূল্যে মালয়েশিয়ায় শ্রমিকদের কর্মসংস্থান করা হবে বলে জানিয়েছেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। তিনি বলেন, এ বিষয়ে সরকারের যা যা করণীয় সব করা হবে।
শনিবার সকালে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ রুটে বিআরটিসি ডাবলডেকার বাস সার্ভিস উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।
পর্যটনের বিকাশে বিআরটিসি বাস সার্ভিস আরও সম্প্রসারিত হবে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, এক্ষেত্রে কোন বাঁধা মেনে নেয়া হবেনা। ভবিষ্যতে কোচের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।



