বিশ্ববাংলা

জেদ্দায় বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের জেদ্দায় হৃদরোগে আক্রান্ত হয়ে হানিফ নামে এক বাংলাদেশি মারা গেছেন। বর্তমানে তার মরদেহ স্থানীয় একটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

শুক্রবার বিকেলে জেদ্দার গুলাইল পয়েন্টে, গাড়ী চালানো অবস্থায় হঠাৎ বুকের ব্যথায় মারা যান এই বাংলাদেশি।

ফেনী সদরের মোটবী ইউপির কালাপীর গ্রামের ওহিদুর রহমানের ছেলে মোহাম্মদ হানিফ। দীর্ঘ ২০ বছর যাবত জেদ্দায় ট্যাক্সি চালাতেন হানিফ।

সংশ্লিষ্ট খবর

Back to top button