বিশ্ববাংলা

কুয়েতে তিনতলা পড়ে বাংলাদেশির মৃত্যু

কুয়েতে কর্মরত অবস্থায় তিনতলা থেকে নিচে পড়ে বেলাল নামে এক বাংলাদেশি মারা গেছেন। স্থানীয় সময় বৃহষ্পতিবার এ দূর্ঘটনা ঘটে। সকল আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানো হবে।

জানা যায়, একটি বিল্ডিং-এর তৃতীয় তলায় গ্লাস স্থাপন করার সময়, গ্লাসসহ নিচে পড়ে যায় বেলাল। এতে, ঘটনাস্থলেই প্রাণ হারান এই বাংলাদেশি।

চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার ভাটিয়ারী ইউপির খাদেমপাড়া গ্রামের বাসিন্দা বেলাল আহমেদ। তার ছোট ভাই মো. হেলাল বাংলা টিভিকে জানান, বর্তমানে বেলালের মরদেহ স্থানীয় একটি মর্গে রাখা হয়েছে,।

সংশ্লিষ্ট খবর

Back to top button