বিশ্ববাংলা

লিবিয়ায় বন্দী দিন কাটাচ্ছেন মাদারীপুরের রুবেল

ভাগ্য পরিবর্তনের আশায় লিবিয়ায় গিয়ে বন্দী দিন কাটাচ্ছেন মাদারীপুরের রুবেল মাতুব্বর। এতে উদ্বেগ আর উৎকণ্ঠায় রয়েছেন রুবেলের স্বজনরা। এ অবস্থায় জিম্মি দশা থেকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনতে দুতাবাসসহ সরকারের সহযোগীতা চেয়েছেন তার বা-মা।

মাদারীপুুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের গাছাবাড়ীয়া এলাকার সোহরাব মাতুব্বরের বড় ছেলে রুবেল মাতুব্বর। একমাত্র উপার্জনক্ষম ছেলে দেশে বিভিন্ন মিথ্যা মামলা থেকে বাঁচতে প্রবাসে গিয়েও ভাল নেই।

বৃদ্ধ বাবা আশা করছে সরকারি সহযোগীতা পেলে ছেলে স্বাভাবিক জীবনে আবার ফিরে আসতে পারবে।

রুবেল একটু ভালো থাকার জন্য লিবিয়া যাওয়ায় সেখানে দালালে কাছে বন্দী রয়েছে। তাকে ছাড়িয়ে আনার মতো টাকা রুবেলের পরিবারের নেই। আর দেশে আসলেও তার প্রাণনাশের হুমকি  রয়েছে।

রুবেল এলাকার মধ্যবৃত্ত পরিবারের দুই ভাই ও তিনবোনে মধ্যে বড়, বাবা কৃষক, রুবেল এলাকার বাজারে দর্জির কাজ করে পরিবারের হাল ধরেছিল কিন্ত এলাকার আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায় সংঘর্ষ লেগে থাকতো।

রুবেল এলাকার শান্ত-সৃষ্ট একটি ছেলে হলেও এলাকার কোন সংঘর্ষে জড়িত না থাকায় তাকে কয়েকবার প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবী করতো, রুবেল এলাকায় না থাকার পরও তার বাড়ীতে একাধিকবার হামলা, ঘরবাড়ী ভাংচুরসহ একাধিক মামলা দেয়া হয়েছে।

রুবেলের বাবা বলেন, আমি ছেলেকে পড়াশুনা করে ভদ্র একটি ছেলে হিসাবে তৈরি করতে চেয়েছি, অথচ আজ মেরে ফেলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে, রুবেল যেখানেই থাকুক ভাল থাকুক।

রুবেল নামে ছেলেটি মুত্যুর ভয়ে এলাকা ছেড়ে হয়তো অন্য কোন দেশে পালিয়ে গেছে, আমি চাই ছেলেটি যেখানেই থাকুক সে দেশের সরকার যেন থাকে একটু বেচেঁ থাকার অবস্থান করে দেয়।

বন্দীদশা থেকে ছেলে যেন মুক্তি পায় এবং যেখানেই থাকুক জীবন নিয়ে ভালমত বসবাস করতে পারে এমনটাই প্রত্যাশা পরিবারের।

মেহেদী হাসান, মাদারীপুর প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button