বিশ্ববাংলা
নাজরানে কনস্যুলার সেবা প্রদান

সৌদি আরবের নাজরানে বসবাসরত প্রবাসীদের কনস্যুলার সেবা দিয়েছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার একটি কনস্যুলার টিম। গত ৮ ও ৯ নভেম্বর স্থানীয় আল উখদুদ হোটেলে এ সেবা দেয়া হয়।
এসময়, পাসপোর্ট নবায়ন,ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধন, সোনালী ব্যাংকের একাউন্ট খোলা ও বন্ড ক্রয়-বিক্রয়সহ বিভিন্ন ধরনের সেবা প্রদান করে কনস্যুলার টিম।
এতে কনস্যুলেটের কার্যালয় প্রধান মোস্তফা জামিল, পাসপোর্ট বিভাগের প্রধান মোহাম্মদ কামরুজ্জামান ও সোনালী ব্যাংক প্রতিনিধিসহ কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেবা নিতে আসা প্রবাসীরা কনস্যুলেটের এ উদ্যোগের প্রশংসা করে, ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।



