বিশ্ববাংলা
প্রবাসীদের আকামা ফি’তে কোনো পরিবর্তন আসছে না

সৌদি আরবে প্রবাসীদের আকামা ফিতে কোনো পরিবর্তন আসছে না ২০২০ সালের বাজেট পর্যন্ত। সম্প্রতি একটি প্রজ্ঞাপনে এ ঘোষণা দিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়।
তেলবিহীন অর্থনীতি গড়ে তোলার চেষ্টা চালানোয়, প্রবাসী ফিতে কোন পরিবর্তন আনছে না সৌদি সরকার।
এছাড়াও সরকার বিভিন্ন পানীয় দ্রব্যের ওপর ট্যাক্স আরোপ ও জ্বালানির দাম বৃদ্ধি করে, বিভিন্ন খাত থেকে ২০২০ সালের মধ্যে ৮৩৩ বিলিয়ন সৌদি রিয়াল উপার্জন করার চেষ্টা করছে দেশটি।
সম্প্রতি এক ঘোষণায় মন্ত্রণালয় জানিয়েছে, যেসকল কোম্পানিতে প্রবাসীদের সমান বা প্রবাসীদের চাইতে বেশি সৌদি কর্মচারী রয়েছেন, তাদের প্রতিমাসে প্রবাসী কর্মচারীদের জন্য ৫০০ রিয়াল করে সরকারকে দিতে হবে।
যদি সৌদি কর্মচারীদের চাইতে প্রবাসী কর্মচারী বেশি থাকে, তবে মাথাপিছু ফি দিতে হবে ৬০০ রিয়াল।



