অন্যান্যবাংলাদেশ

দুর্বল হয়ে পড়েছে ‘বুলবুল’, নিহত-২

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে সাতক্ষীরার উপকূলীয় এলাকা। খুলনা ও পটুয়াখালীতে নিহত ২। ভারতের পশ্চিমবঙ্গেও বুলবুলের আঘাতে ২ জন নিহত হয়েছ। এছাড়া উপকূলীয় এলাকায় ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

কোথাও কোথাও বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়েছে, ঝড়ের তাণ্ডবে ক্ষতি হয়েছে মাছের ঘের ও ধান ক্ষেতের। রাস্তায় গাছ পড়ে থাকায় উদ্ধার কাজ এখনো শুরু হয়নি। এদিকে, রবিবার ভোরে আঘাত হানার পর এখনও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সঙ্গে চলছে ঝড়ো বাতাস।

এছাড়া খুলনা, সাতক্ষীরা, পটুয়াখালী, ভোলা, বাগেরহাট, মোংলা, লাক্ষ্মীপুর, নোয়াখালীতে ঘর-বাড়ি বিধ্বস্ত, গাছাপালা উপড়ে পড়েছে এবং বলে জানা গেছে। মানুষ আশ্রয় কেন্দ্র থেকে ফিরতে শুরু করেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঝড়ের শক্তি কমে আসায় মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

তবে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে বিকাল পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানা গেছে।

নূর, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button