অন্যান্যবাংলাদেশ

নানা আয়োজনে প্রিয় নবীর জন্ম ও মৃত্যুবার্ষিকী

আজ রোববার পবিত্র ঈদে মিলাদুন্নবী। রাজধানীর বিভিন্ন জায়গায় নানা আয়োজনে স্মরণ করা হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও মৃত্যু দিন।

প্রতি বছরের মতো এবারও আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভাণ্ডারিয়ার উদ্যোগে রাজধানীতে জশনে জুলুস র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর মিরপুর এক নম্বরে জশনে জুলুস শুরু হয় এবং বাঙলা কলেজ মাঠে এসে শেষ হয়।

ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জন্ম ও ওফাতের দিন উপলক্ষে আজ মুসলিম বিশ্বের অন্যান্য দেশের মত, বাংলাদেশেও নানা আয়োজনে দিনটি পালন করে ধর্মপ্রাণ মুসলমানরা।

প্রিয় নবীর জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিলের আয়োজন করে ইসলামী সংগঠনগুলো। এ উপলক্ষে মাইজভাণ্ডার দরবার শরিফের সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানীর নেতৃত্বে মাইজভাণ্ডারিয়ার অনুসারীরা রাজধানীর মিরপুর বাঙলা কলেজ মাঠে জশনে জুলুসে অংশ নেন।

এ সময়, সাম্প্রদায়িকতার শৃঙ্খল ভেঙে, সবাইকে সর্বকালের শ্রেষ্ঠমানব মহানবীর জীবনাদর্শ অনুসরণ করার আহ্বান জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

এছাড়া, দিবসটি উপলক্ষে রাজধানীর বিভিন্নস্থানে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

মাসুদ সুমন, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button