দেশবাংলা
হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি বন্ধ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিসহ সকল কার্যক্রম আজ রোববার বন্ধ রয়েছে। তবে ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
হিলি স্থলবন্দরের ব্যবসায়ীদের সংগঠন বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, সরকারী ছুটি থাকায় বন্দরের আমদানি রফতানি, পণ্য উঠা-নামা ও ছাড় করণসহ সকল কার্যক্রম একদিনের জন্য বন্ধ থাকবে।
আগামীকাল সোমবার সকাল থেকে বন্দরের কার্যক্রম পুনরায় চালু হবে।
এদিকে হিলি ইমিগ্রেশন কতৃপক্ষ জানিয়েছেন, বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার অন্যান্য দিনের মতো চালু রয়েছে।
কুদ্দুস আলী খান, হিলি প্রতিনিধি



