প্রধানমন্ত্রীবাংলাদেশ
‘প্রধানমন্ত্রী রাত জেগে তদারকি করেছেন’

ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় প্রধানমন্ত্রী রাত জেগে সব কিছু তদারকি করেছেন বলে জানিয়েছেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রোববার সকালে রাজধানীর গুলিস্থানে ১৯ বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে নুর হোসেন দিবসের আলোচনা সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।
এ সময় মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা দুর্যোগ মোকাবেলায় নজির সৃষ্টি করেছে, যা অতীতের কোন সরকার করেনি। বিগত সময় প্রাকৃতিক দুর্যোগে বিএনপি কখনও মাঠে ছিল না বলেও অভিযোগ করেন তথ্যমন্ত্রী।



