বিশ্ববাংলা
সৌদি আরবে এক বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে চিকিৎসাধীন অবস্থায় ইকবাল নামে এক বাংলাদেশি মারা গেছেন। শুক্রবার রিয়াদের হায় আল দুয়াসির আল আফিফ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
ইকবালের আত্মীয় মোহাম্মদ রাশেদ জানান, গত বৃহস্পতিবার রাতে হঠাৎ পেটে ব্যাথা হলে হায় আল দুয়াসির আল আফিফ হসপাতালে ভর্তি হন এই বাংলাদেশি। পরে সেখানে শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন ইকবাল।
বর্তমানে তার মৃতদেহ স্থানীয় একটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আল শাহরান কনট্রাকটিং কোম্পানিতে কর্মরত ছিলেন তিনি।
ঢাকার যাত্রাবাড়ীর বাসিন্দা সিদ্দিকুর রহমান ভূইয়ার ছেলে ইকবাল হোসাইন ভূইয়া। ভাগ্য পরিবর্তনের আশায় মাত্র দুই বছর পূর্বে দেশটিতে পাড়ি জমিয়েছিলেন তিনি।



