বিশ্ববাংলা
দেশের মাটিতে পা রাখা হলো না লোকমানের

দেশের মাটিতে পা রাখার ১০ মিনিট আগেই বিমানের ভেতরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশি লোকমান আহমদ। গত শুক্রবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মারা যান তিনি।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার কাকুনাখাই খলা গ্রামের নিছার আলীর ছেলে লোকমান আহমদ। জানা যায়, সৌদি আরবের জেদ্দা এয়ারপোর্ট থেকে সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে দেশের উদ্দ্যেশ্যে যাত্রা করেন এই বাংলাদেশি।
এরমধ্যে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে, বিমানবালারা প্রাথমিক চিকিৎসা দেন। কিন্তু বিমান থেকে নামার ১০ মিনিট আগেই মারা যান তিনি। প্রায় দুই যুগ ধরে সৌদি আরবে ছিলেন লোকমান।



