দেশবাংলা
কক্সবাজারে ফিরছেন আটকে পড়া ১২’শ পর্যটক

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আতঙ্কে ৩ দিন সেন্টমার্টিনে আটকে পড়া ১২’শ পর্যটক আজ কক্সবাজারে ফিরছেন। সোমবার সকালে টেকনাফ নৌ-জাহাজ ঘাট থেকে ৪টি জাহাজ সেন্টমার্টিনের উদেশ্যে ছেড়ে গেছে তাদেরকে নিয়ে আসতে।
বৈরী আবহাওয়া ও সতর্ক সংকেত থাকায় টেকনাফ-সেন্টমার্টিন তিন দিন নৌযান চলাচল বন্ধ ছিল। ফলে সেখানে প্রায় ১২’শ পর্যটক আটকে পড়েন।
সোমবার আবহাওয়া স্বাভাবিক হওয়ায় পর্যটকরা নিরাপদে টেকনাফ জাহাজ ঘাটে ফিরবেন বলে জানান, টেকনাফ উপজেলা নিবার্হী কর্মকর্তা রবিউল হাসান।



