আন্তর্জাতিকএশিয়াবিশ্ববাংলা

চীনে ১২৬তম ‘ক্যান্টন ফেয়ার’

চীনের গুয়াংডং প্রদেশের রাজধানী গুয়াংজুর পাঝৌতে, বিশ্বের বৃহৎ পণ্যমেলা হিসেবে পরিচিত ক্যান্টন ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। এ মেলাকে ঘিরে চীনে বসবাসরত বাংলাদেশী ব্যবসায়ীদের মাঝেও দেখা গেছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা।

বিশ্বের ‘মেগা ফেয়ার’ হিসেবে পরিচিত এ মেলায় ৫১টি প্রদর্শনী হলে, ৬০ হাজার স্টল অংশ নেয়। মেলায়, ইলেকট্রনিক্স, গৃহস্থালী বৈদ্যুতিক সরঞ্জাম, আলোর সরঞ্জাম, শক্তি যানবাহন ও খুচরা যন্ত্রাংশসহ বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়।

ক্যান্টন ফেয়ারের মূল লক্ষ্য, ক্রেতা বিক্রেতার মধ্যে সেতুবন্ধন তৈরি এবং বাজার সম্প্রসারণ করা। এতে বিশ্বের ২১০টি দেশের দুই লাখ ক্রেতা অংশ নেয়।

মেলায় অংশ নেয়া, বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন ইন চায়নার চেয়ারম্যান দাস তরুন কান্তি বলেন, এক্সপো নিয়ে বাংলাদেশের ব্যাপক প্রস্ততি দরকার। কেননা এ এক্সপোর মাধ্যমে বাংলাদেশ বাণিজ্যিক ভাবে ব্যাপক সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button