বিশ্ববাংলা

ফ্রান্সে ভিত্তি শক্তিশালী করতে ‘ইপিএস বাংলা কমিউনিটি’

ইপিএস বাংলা কমিউনিটি ইন ফ্রান্সে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার লক্ষ্যে, সংগঠনটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রোববার প্যারিসের অফিয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

এতে, এলান খান চৌধুরীকে সভাপতি ও জুয়েল দাসকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে, কমিটির নাম ঘোষণা করা হয়।এতে, বক্তব্য রাখেন কিরন্ময় মন্ডল, হাসনাত জাহান ও আরিফ রানাসহ আরো অনেকে।

এসময় বক্তারা বলেন, প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করাই এ সংগঠনের মূল লক্ষ্য। শেষে, প্যারিসে বসবাসরত স্থানীয় বাংলাদেশী শিল্পীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button