বিশ্ববাংলা
আড়াই হাজার বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে কুয়েত

শ্রমিক আইন, অবৈধ আকামা, ও ট্রাফিক আইন লঙ্ঘনসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে চলতি বছরের জানুয়ারী থেকে সেপ্টেম্বর পর্যন্ত আড়াই হাজার বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে কুয়েত। দেশটির দৈনিক আল কাবাস-এ প্রকাশিত খবরে এ তথ্য জানা যায়।
দেশটির নির্বাসন কেন্দ্রের এক প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরের ৯ মাসের মধ্যে ১৮ হাজার প্রবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি হল ভারতীয় নাগরিক, তারপরই রয়েছে বাংলাদেশ।
এছাড়া মিশর, নেপাল, ইথোপিয়া ও ফিলিপাইনসহ অন্যান্য দেশের নাগরিকরা রয়েছেন। তাদের মধ্যে ১২ হাজার পুরুষ ও ৬ হাজার নারী।
এদিকে বর্তমানে, নির্বাসন কেন্দ্রে ৫০ জন পুরুষ ও ৮ জন নারী রয়েছে বলে জানিয়েছে নির্বাসন কেন্দ্র। তাদেরকেও শিগগিরই নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।



