বিশ্ববাংলা

মালয়েশিয়ায় স্ট্রোকে বাংলাদেশির মৃত্যু

মালয়েশিয়ায় স্ট্রোকে আক্রান্ত হয়ে নাছির আলী নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। বর্তমানে তার মরদেহ কুয়ান্তান হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

জানা যায়, কাজ শেষে দেশটির পাহাংয়ের কুয়ান্তান থেকে বাসায় ফেরার পথে, বাসের সিটের মধ্যেই স্ট্রোক করে মারা যান নাছির।

তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার রৈতনপুর ইউপির কুলাপাড়ার সাকেন সরদারের ছেলে। পারিবারিক স্বচ্ছলতা আনার তাগিদে দেশটিতে যাবার পর, কনস্ট্রাকশন কোম্পানীতে নিয়োজিত ছিলেন এই বাংলাদেশি।

সংশ্লিষ্ট খবর

Back to top button