দুর্ঘটনাবাংলাদেশ

১০ জনের পরিচয় জানা গেছে, রেল যোগাযোগ স্বাভাবিক

সোমবার রাত তিনটার দিকে  ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলস্টেশনে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের প্রায় সাড়ে সাত ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম এবং চট্টগ্রাম-সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সংঘর্ষের সময় তূর্ণা নিশীথা চট্টগ্রাম থেকে ঢাকার দিকে আর উদয়ন এক্সপ্রেস সিলেট থেকে চট্টগ্রাম যাচ্ছিল।

এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা অন্তত ১০০ জন। নিহতদের মধ্যে ১০ জনের পরিচয় জানা গেছে। বাকি ছয় জনের পরিচয় এখনও জানা যায়নি। এর মধ্যে স্বজনদের কাছে চারটি লাশ হস্তান্তর করা হয়েছে।

পরিচয় পাওয়া নিহত ১০ জন হলেন, চাঁদপুরের হাজীগঞ্জের পশ্চিম রাবাজগাঁও মুজিবুল রহমান (৫৫), হবিগঞ্জের ভোল্লার ইয়াছিন (১২), চুনারুরঘাটের তিরেরগাঁওয়ের সুজন আহমেদ (২৪), মৌলভীবাজারের জাহেদা খাতুন (৩০), চাঁদপুরের কুসসুম বেগম (৩০)

হবিগঞ্জের বানিয়াচংয়ের আল-আমিন (৩০), হবিগঞ্জের আনোয়ারপুরের আলী মোহাম্মদ ইউসুফ (৩২), হবিগঞ্জের বানিচংয়ের আদিবা (২), ব্রাহ্মণবাড়িয়া সদরের সোহামনি (৩), চাঁদপুরের উত্তর বালিয়ার ফারজানা (১৫)।

নূর, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button