দেবী ভান্ডারীর আমন্ত্রণে নেপালে রাষ্ট্রপতি

নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারীর আমন্ত্রণে চার দিনের সফরে নেপালের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একেএম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুল আলী, ডিপলোমেটক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, পুলিশ প্রধানসহ সামরিক ও বেসামরিক পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।
নেপালের প্রেসিডেন্ট এবং দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস আবদুল হামিদকে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানাবেন।
সফরকালে দুই দেশের রাষ্ট্রপতির মাঝে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়া দেশটির প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার সাথে সাক্ষাৎ করবেন।



