দেশবাংলা
পরিবহন মালিকদের ত্রুটিপূর্ণ ধারাসমুহ সংশোধনের দাবি

সড়ক পরিবহন আইন ২০১৮ এর ত্রুটিপূর্ণ ধারাসমুহ সংশোধনের দাবি জানিয়েছেন বৃহত্তর চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক ফেডারেশনের নেতারা।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরীর কদমতলী সংলগ্ন ট্রাক মার্কেটে সমাবেশে এ দাবী জানায় বক্তারা।
বৃহত্তর চট্টগ্রাম পন্য পরিবহন মালিক ফেডারেশন সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের মহা-সচিব নুরুল আবছার, চট্টগ্রাম আন্তঃজেলা ট্রাক ও কার্ভাডভ্যান মালিক সমিতির সভাপতি দীন মোহাম্মদ, শ্রমিক ফেডারেশনের নেতা বাহার উদ্দিনসহ অন্যরা।
এসময় নতুন আইন কার্যকর করার আগে প্রশাসন ও বিআরটিএ লাইসেন্স নিয়ে হয়রানি বন্ধ, ও চালকদের ৮ম শ্রেণী পাশে বাধ্যকতা বাতিলসহ বেশ কিছু দাবী জানান বক্তরা।



