
রেলওয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শন ও তূর্ণার দায়িত্বরত কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, চালক ও সহকারী অটো ব্রেকে ইট দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। (বাংলানিউজটোয়েন্টিফোর.কম)
তিনি আরও জানান, ট্রেন তখনই চলে যখন ওই ব্রেক সিস্টেমটি চেপে ধরা হয়। ব্রেকে চাপ না দিলে ট্রেন চলে না। সে চিন্তা করেই তূর্ণার চালক ও সহকারী কসবায় পৌঁছানোর আগেই ব্রেকে ইট দিয়ে ঘুমিয়ে পড়েন।
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, চালকের অসচেতনতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘটনায় তূর্ণা নিশীথা ট্রেনের লোকোমাস্টার তাহের উদ্দিন, সহকারী লোকোমাস্টার অপু-দে ও গার্ড আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তাদের এমন গাফিলতির কারণে রেলওয়ের স্মরণকালের ভয়াবহ এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন।



