
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় ২৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা জানান, ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। এ সময়, আবরারের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়য়ের হল প্রশাসনের ব্যার্থতা রয়েছে বলেও জানান, মনিরুল ইসলাম।
এর আগে, গত ৬ অক্টোবর দিনগত রাতে শেরেবাংলা হলে ফাহাদকে নির্দয়ভাবে পিটিয়ে হত্যা করে বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
এই ঘটনায় পরদিন নিহতের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন। আবরার ফাহাদ হত্যা মামলায় চার্জশিটভুক্ত ১৬ জনসহ মোট ২১ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।



