দেশবাংলা

লালদীঘিতে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষ

চট্টগ্রামে লালদীঘিতে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা পন্ড হয়ে গেছে।

মঙ্গলবার সমাবেশ চলাকালীন একটি মিছিল সভায় প্রবেশ করলেই উত্তেজনা দেখা দেয়। পরে দুই গ্রুপে সংর্ঘষ ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ।

প্রয়াত মেয়র মহিউদ্দিন চৌধুরী এবং সিটি মেয়র আ জ ম নাছির অনুসারীদের মধ‌্যে এ সংর্ঘষের ঘটনা ঘটে।

সভায় প্রধান অতিথি ছিলেন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল। বিশেষ অতিথি হিসেবে সিটি মেয়র উপস্থিত থাকার কথা থাকলে সংঘর্ষের কারণে তিনি আর সভাস্থলে আসেন নি।

এ ঘটনায় যুবলীগের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে জানান নগর যুবলীগের যুগ্ম আহবায়ক ফরিদ মাহমুদ।

সংশ্লিষ্ট খবর

Back to top button