
সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা কঠিন হলেও অসম্ভব নয় বলে জানিয়েছেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান সৈয়দা সারওয়ার জাহান। এজন্য উৎপাদন পর্যায় থেকে খাদ্য ও কৃষিপণ্যের গুনগতমান নিশ্চিত করতে বিশেষ পাইলট প্রকল্প নেয়া হয়েছে বলে জানান তিনি।
অনিরাপদ খাদ্যের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি গুরুত্ব সহকারের বিবেচনায় নিয়ে উৎপাদন প্রক্রিয়ায় বিভিন্ন খাদ্য ও কৃষিপণ্যের গুনগত মান নিশ্চিত করতে একটি পাইলট প্রকল্প নিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
নতুন এ কর্মসূচি বাস্তবায়নে কতৃপক্ষের পক্ষ থেকে মনিটরিং টিম গঠনসহ বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানিয়েছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান সৈয়দা সারওয়ার জাহান।
এছাড়া, খাদ্যপণ্যের মান নির্ধারণে আধুনিক ল্যাবরেটরি স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।
তবে, শুধু আইন প্রয়োগ করে নিরাপদ খাদ্য নিশ্চিত করা যাবে না উল্লেখ করে, এজন্য সবাইকে আরো সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান।
এইচ এম সাগর, বাংলা টিভি



