দেশবাংলা

রংপুরে ১হাজার ৩শ ৫০ হেক্টর জমিতে শীতকালীন সবজি

আগাম শীতকালীন সবজি চাষ করেছে উত্তরের জেলা রংপুরের কৃষকরা। আর এসব সবজি ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। এরই মধ্যে অনেকেই বিক্রি শুরু করেছেন। দামও বেশ ভালো পাচ্ছেন চাষিরা। ফলে, আগ্রহ বাড়ছে এ এলাকার কৃষকদের।

এই সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে। কৃষি বিভাগ বলছে, চাষিদের উৎসাহিত করতে সবধরনের সহযোগিতা করা হচ্ছে।

রংপুরের চাষিরা প্রতিবছরই আগাম শীতকালীন সবজি চাষের দিকে ঝুঁকছেন। জেলার দিগন্ত জুড়ে শুধু সবুজের সমারোহ আর কৃষকরা মাঠে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। আগাম জাতের সবজির মধ্যে রয়েছে, লাউ, বরবটি, লাল শাক, পুই শাক, মুলা, শিম, টমেটো, ফুলকপি ও বাঁধাকপি।

সবজি কিনতে রংপুরের পৌর বাজারে ভীড় করছেন খুচরা ও পাইকারী ক্রেতারা। আর এসব সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন হাট বাজারে। গত এক সপ্তাহের ব্যবধানে, এসব সবজির দাম কিছুটা কমেছে বলে জানান, চাষি, খুচরা ও পাইকারী ক্রেতারা। 

শীতকালীন সবজি চাষে কৃষকদের প্রযুক্তিগত সহযোগিতা করা হচ্ছে বলে জানান, রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড.সরওয়ারুল হক।

রংপুর জেলায় এ বছর ১হাজার ৩শ ৫০ হেক্টর জমিতে আগাম জাতের সবজি চাষ করা হয়েছে।

বাবলুর রহমান, রংপুর ব্যুরো প্রধান

সংশ্লিষ্ট খবর

Back to top button