দেশবাংলা

টাঙ্গাইলে এক-তৃতীয়াংশ বনভূমি বেদখল

টাঙ্গাইলের মধুপুর, সখীপুরের গড়সহ বিশাল বনভূমির প্রায় এক-তৃতীয়াংশ দীর্ঘদিন যাবত বেদখল রয়েছে। মাঝে মধ্যে অভিযানে কিছু জমি উদ্ধার হলেও, আবার তা বেদখল হয়ে যায়।

অভিযোগ রয়েছে বন বিভাগের মাঠ পর্যায়ের কিছু অসাধু কর্মকর্তার অনিয়ম ও দুর্নীতিতে বেদখল হচ্ছে জমি। অপরদিকে এসব এলাকার সাধারণ মানুষের কাছ থেকে অনৈতিক সুবিধা নেয়ারও অভিযোগ উঠেছে।

টাঙ্গাইলে মোট বনভূমির পরিমাণ এক লাখ ২২ হাজার একর। বনবিভাগের হিসেবে প্রায় ৪৫ হাজার একর জমি বেখল আছে। স্থানীয় প্রভাবশালী মহল অবিরাম গতিতে বেদখল করে চলেছে এসব জমি।

দখলকৃত জমিতে তারা আনারস, কলাসহ নানা জাতের সবজির আবাদ করছে। প্রভাবশালী হওয়ায় কেউ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পায় না।

অপরদিকে ছিন্নমূল ও ভূমিহীন জনগোষ্ঠী বছরের পর বছর ঘর তুলে বসবাস করছে বনভূমিসহ নিজেদের নামে রেকর্ডের কিছু জমিতে। অভিযোগ রয়েছে, বসবাসরত এসব মানুষের কাছ থেকে নানা অযুহাতে স্থানীয় বিট অফিস ১০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত নিয়ে খাকে।

এছাড়া যারা টাকা দিতে চায় না, তাদের বিরুদ্ধে করা হয় বন আইনে মামলা। তবে বন বিভাগ বলছে, সুস্পষ্টভাবে কারও বিরুদ্ধে অভিযোগ এলে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রভাবশালীদের হাত থেকে এসব ভূমি উদ্ধার প্রয়োজন বলে মনে করছেন, সচেতন মহল।

মো: রুবেল মিয়া, বাসাইল ও সখীপুর প্রতিনিধি 

সংশ্লিষ্ট খবর

Back to top button