দেশবাংলা
ঝিনাইদহে ৩০ লাখ টাকার সোনার আংটি উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় প্রায় ৩০ লাখ টাকার সোনার আংটি উদ্ধার করেছে বিজিবি। যার পরিমাণ প্রায় ৫২ দশমিক ৯ ভরি।
মহেশপুর ৫৮ বিজিবি’র সিইও কামরুল আহসান জানান, বুধবার ভোরে উপজেলার পোলিয়ানপুর গ্রামের রাস্তা দিয়ে এক যুবক ব্যাগ নিয়ে সাইকেলযোগে যাচ্ছিলেন।
এসময় টহলরত বিজিবি দল সাইকেল আরোহীকে সন্দেহ করলে, ছেলেটি ব্যাগ রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগ থেকে ২শ ১৬ পিচ ২২ ক্যারেটের সোনার আংটি পাওয়া যায় এবং বর্তমান বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা



