
দেশে সব ধরনের রেনিটিডিন জাতীয় ওষুধ উৎপাদন, বিক্রয়, বিতরণ ও রফতানি স্থগিত করে গণবিজ্ঞপ্তি জারি করেছে ওষুধ প্রশাসন অধিদফতর।
গতকাল অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত ওই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়, ল্যাবরেটরিতে পরীক্ষায় ওষুধে কাঁচামাল ও ফিনিশ প্রোডাক্ট এমডিএমএ ইম্পিউরিটি গ্রহণযোগ্য মাত্রার চেয়ে অধিক পাওয়া যায়।
এ কারণে জনস্বার্থে দেশের সব ধরনের রেনিটিডিন জাতীয় ওষুধ উৎপাদন বিক্রয় ও বিতরণ ও রফতানি স্থগিত করা হলো। এর আগে, গেল ২৯ সেপ্টেম্বর ওষুধ প্রশাসন অধিদফতর রেনিটিডিন ওষুধের কাঁচামাল আমদানি, উৎপাদন ও বিক্রির ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করে অধিদফতর।



