
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় রংপুর এক্সপ্রেসের ৭টি বগি লাইনচ্যুত হয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে।
৩ টি বগিতে আগুন লেগেছে, এর মধ্যে পুড়ে গেছে ৪টি বগি। ইঞ্জিনও পুড়ে গেছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও তবে হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
ঢাকা থেকে লালমনিরহাটগামী রংপুর এক্সপ্রেস বৃহস্পতিবার বেলা ২টায় উল্লাপাড়া রেলস্টেশনে ঢোকার মুখে বগি লাইনচ্যুতির ঘটনা ঘটে। ট্রেনটি দুই নম্বর লাইন দিয়ে স্টেশনে ঢোকার কথা ছিল। কিন্তু স্টেশনমাস্টার এক নম্বর লাইনে সিগন্যাল দিয়ে দেন। এতে দুর্ঘটনায় পড়ে ট্রেনটি। মুহূর্তেই ইঞ্জিনসহ ৫টি বগিতে আগুন ধরে যায়। কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা। যাত্রীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। পরে দমকল বাহিনী ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে এবং ঢাকার সঙ্গে দক্ষিণ ও উত্তরবঙ্গের রেলযোগাযোগ। রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
বাংলাটিভি/শহীদ



