আন্তর্জাতিকইউরোপ

ভয়াবহ বন্যার কবলে ভেনিস

অর্ধ শতকের মধ্যে প্রথম ভয়াবহ বন্যার কবলে পড়েছে ইতালির ভেনিস। শহরের সব গুরুত্বপূর্ণ স্থাপনাতেই ঢুকে পড়েছে পানি। ভেনিসের মেয়র লুইগি ব্রুগনারো এই বন্যাকে জলবায়ু পরিবর্তনের প্রভাব বলে চিহ্ণিত করেছেন।

বন্যার পাশাপাশি ঝড়ো হাওয়া শহরবাসীর জীবনকে আরও বিপর্যস্ত করে তুলেছে। জোয়ারে ভেনিসের বিখ্যাত সেন্ট মার্কস ব্যাসিলিকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় পানি ঢুকেছে। দোকান, ব্যবসা প্রতিষ্ঠানেও ঢুকে পড়েছে পানি।

শেষ খবর পর্যন্ত দুইজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। ইতালির উত্তর-পূর্ব উপকূলে অবস্থিত ভেনিস ১০০টিরও বেশি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত।

সংশ্লিষ্ট খবর

Back to top button